
মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি : মির্জাপুরে সন্ত্রাসী দ্বারা নিহত যুবদল নেতা ইউসুফ খানের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকাল ৫ টার সময় ঘাগড়াই কুড়াতলী বাজার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঘাগড়াই কুড়াতলী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাস সিদ্দিকীর সঞ্চালনয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি তমিজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান,উপদেষ্টা মোস্তাফিজুর রহমান,ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হোসেন কনক ভেন্ডার, আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির,উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন খান ও শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান খান জালাল সহ প্রমূখ।
এসময় বক্তারা ইউসুফ হত্যার বিচার চেয়ে বলেন,ইউসুফ হত্যার সাথে সকল জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচারকাজ সম্পন্ন করতে হবে।তারা আরোও বলেন,ইউসুফকে যারা হত্যা করেছে তারা অনেকেই এলাকা দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।এতে ইউসুফের পরিবারের জন্য হুমকিস্বরূপ।দ্রুত আইনী ব্যবস্থা না নিলে আরোও কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন বক্তারা।
উল্লেখ্য,যুবদল নেতা ইউসুফ খানকে গত মার্চ মাসের ১৪ তারিখে হত্যা করে একটি ইটভাটার পাশে বালির স্তূপের নিচে পুতে রাখা হয়।আজ ৩ মাস ১২ দিন পেরিয়ে গেলো। পরে একই এলাকার হানিফ ও রিজন নামের দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় থানা পুলিশ।ইউসুফ খান ঘাগড়াই কুড়াতলী ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। সে ওই এলাকার দুলাল খানের ছেলে বলে জানা যায়।




