ইউপি সদস্য থেকে পদত্যাগ, হারালো দু’কুলই

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পরিষদের সাধারণ সদস্য হতে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য ইউপি সদস্য পদ থেকে পদত্যাগ করে দু’ক‚লই হারালেন তারিকুল ইসলাম তারেক। জেলা পরিষদ নির্বাচনে বক প্রতিকে তিনি পেয়েছেন ২৫ ভোট। তার
প্রতিদ্বন্ধি প্রার্থী রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । ইউপি সদস্য পদ থেকে পদত্যাগ করে জেলা পরিষদের সদস্য পদের জন্য প্রতিদ্ব›িদ্বতা করেন তারেক।
তিনি রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড’র নির্বাচিত সদস্য এবং মেম্বার্স ফোরাম রাজাপুর উপজেলা শাখার সভাপতি। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মঠবাড়ি ইউপি চেয়ারম্যান জালাল আহমেদের কাছে পদত্যাগ পত্র জমা দেন। দুপুর ১টার দিকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগের রিসিভ কপি পৌঁছায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র পক্ষে পদত্যাগের কপি রিসিভ করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা । বিষয়টি নিশ্চিত করে তারিকুল ইসলাম বলেন, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তাছাড়া তিনবারে টানা ইউপি সদস্য নির্বাচনে জয়ী হয়েছি এবং তৃতীয়বারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। মেম্বার্স ফোরামের রাজাপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে নিয়োজিত আছি। তিনি আরও বলেন, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী
ছিলাম, আমি মনোনয়ন না পেলেও যিনি মনোনয়ন পেয়েছেন তারপক্ষে সর্বশক্তি প্রয়োগ করে প্রচার-প্রচারণায় অংশ নিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছি।
জেলা পরিষদ নির্বাচনে রাজাপুর উপজেলার সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইউপি সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি। ক্ষোভ প্রকাশ করে তারেক বলেন, অনেক ভোটারই আমার সাথে বেইমানী করেছে। এজন্য বিজয় সুনিশ্চিত থাকলেও কৌশলগত কারণে পরাজয় হয়েছি। তবুও ৭৮টি ভোটের মধ্যে জনপ্রতিনিধিদের ২৫টি ভোট পেয়েছি।




