slider

নাটোরে সৎ ও নির্লোভ সাংবাদিকতার জন্য চার সাংবাদিককে সম্মাননা

নাটোর প্রতিনিধি : নাটোরে সৎভাবে ও কোন কিছু পাওয়ার আশা না করে নির্লোভ ভাবে সাংবাদিকতার জন্য বুধবার দৈনিক যুগান্তর এর নাটোর জেলা প্রতিনিধি মো. শহীদুল হক সরকার ও প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেনসহ চার সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা স্মারক প্রদান করেন। মানবতার কল্যাণে কাজ করার জন্য এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ কেও সম্মাননা প্রদান করা হয়। বুধবার সকাল ১০টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের উদ্যোগে ১ম যৌথ কাব্যগ্রন্থ জনস্রোত এর মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। নাটোরের শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্র (অলোক), অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, প্রথম আলো নাটোর জেলা প্রতিনিধি মোঃ মুক্তার হোসেন, নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি যুগান্তর জেলা প্রতিনিধি জনাব মো. শহীদুল হক সরকার ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা। হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের পক্ষ থেকে অনুষ্ঠানে দেশ রুপান্তরের সিংড়া উপজেলা প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী ও অনলাইন সংবাদ শৈলীর স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলামকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী গ্রামে প্রতিষ্ঠিত হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার দেশ গঠনে যে ভাবে কাজ করে যাচ্ছে তা সকলের জন্য অনুকরনীয় দৃষ্ঠান্ত হয়ে থাকবে। বক্তারা বর্তমান সময়ে কোন কিছু পাওয়ার আশা না করে নির্লোভ ভাবে সাংবাদিকতা করে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের পাশে থাকার জন্য এই চার সাংবাদিককে সকলে অভিনন্দন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button