ইউনিসের দুর্দান্ত শতকে চালকের আসনে পাকিস্তান

ডেঙ্গু থেকে ওঠেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন ইউনিস খান। সেই সুবাদে আবু ধাবি টেস্টের লাগাম এখন পাকিস্তানের হাতে। তিন টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে আজ সকালে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। এখন পর্যন্ত ৮১.৪ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৯৫ রান। ইউনিস খান ১২৪ এবং অধিনায়ক মিসববাহউল হক ৮৫ রানে ক্রিজে রয়েছেন।
এটা ছিল ইউনিস খানের ৩৩তম টেস্ট সেঞ্চুরি। তাছাড়া উপর্যুপরি দ্বিতীয়। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছিলেন।
ডেঙ্গুর কারণে তিনি দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি খেলতে পারেননি।
আজ সকালে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দারুণ করেছিল। দেব্রেন্দ্র বিশু ৫ ওভারেই প্রথম টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাকানো আজহার আলীকে বিদায় করেছিলেন। এরপর সামি আসলাম বিদায় নিলে আরো বিপদে পড়ে পাকিস্তান। সেই অবস্থা থেকে আসাদ শফিক, ইউনিস খান আর মিসবাহ পাকস্তানকে ভালো অবস্থানে এনে দেন।
সিরিজে পাকিস্তান এখন ১-০-এ এগিয়ে আছে।




