বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্টুডেন্ট টু স্টার্টআপ

উদ্যোক্তা খুঁজে বের করার সর্বোচ্চ আয়োজন ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান’-এর বিশ্ববিদ্যালয় পর্বের ওয়ার্কশপ আজ সোমবার অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি)। আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ও ইয়াং বাংলার ব্যবস্থাপনায় পরিচালিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয় পর্বের পিচিং অনুষ্ঠিত হবে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায়।
দেশের অন্যান্য স্থান থেকে বিশ্ববিদ্যালয় রাউন্ডে অংশ নিতে এখনো আবেদন করতে পারবেন এই ঠিকানায় অথবা এই ঠিকানায় গিয়ে ফরমটি পূরণ করে আবেদন করতে পারেন।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) হওয়া প্রথম দিনের ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ইশফাক এলাহী চৌধুরী, ছাত্র কল্যাণ অধিদপ্তরের সহকারী-পরিচালক মো. তারেক খান, আইডিয়া প্রকল্পের সহকারী প্রোগ্রামার জেনিথ বিশ্বাস, ইয়াং বাংলার স্টুডেন্ট টু স্টার্টআপ কো-অর্ডিনেশন সেলের কমিউনিকেশন অফিসার যাওয়াদ বিলায়েত সরকার ও মো. সোলাইমান হোসাইন। আয়োজনে সার্বিক সহায়তায় ছিলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইয়াং বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডর নাফসিন রহমান আঁচল ও মো. আতাউর রহমান।
উদ্ভাবনী ভাবনা, উদ্যোগ ও স্টার্টআপকে ব্যবহার করার লক্ষ্যে ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে আলোকিত হয়ে ৮ মার্চ কেন্দ্রীয় সমন্বয় কর্মশালার মাধ্যমে শুরু হয় ‘স্টুডেন্ট টু স্টার্টআাপ: চেপ্টার ওয়ান’-এর যাত্রা।
দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ:চেপ্টার ওয়ান’ প্রতিযোগিতা। নিজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের থেকেও অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। ক্যাম্পাস পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা হবে ৩টি দল। ৪০টি বিশ্ববিদ্যালয়ের ১২০ দল নিয়ে সাভারে অনুষ্ঠিত হবে ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’। পরবর্তীতে দর্শক এবং বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার শীর্ষ ৩০ স্টার্টআপ। সর্বশেষে জাতীয় পর্যায়ে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা বা স্টার্টআপ নির্বাচন করা হবে যাদের সব ধরণের সহায়তা প্রদান করবে ‘আইডিয়া’ প্রজেক্ট।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রজেক্ট এবং দেশের তরুণদের জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম ইয়াং বাংলার যৌথ উদ্যোগে শুরু হওয়া এই স্টার্টআপ প্রতিযোগিতার প্রথম অধ্যায় ৪০ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলেও পরবর্তী অধ্যায়ে অন্য বিশ্ববিদ্যালয়েও এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button