উপমহাদেশশিরোনাম

আসাম রাজ্য সরকার চীনের পিপিই ব্যবহার করবে না

করোনা ভাইরাস প্রতিরোধে চীন থেকে আনা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই ) ব্যবহার করা হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা ওই পিপিই’র মান নিয়ে প্রশ্ন তোলার পর আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে আসাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা বলেন, এখন আমাদের কাছে দুই লাখ পিপিই আছে। আমরা দেড় লাখ পিপিই ব্যবহার করবো এবং চীন থেকে যেগুলো এসেছে সেগুলো সংরক্ষণ করবো। ওই পিপিইগুলোর মান পরীক্ষা করার পর সেগুলো ব্যবহারের অনুমতি দেয়া হবে।
ভারতের রাজ্যগুলোর মধ্যে আসামই প্রথম চীন থেকে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বিভিন্ন সরঞ্জাম আমদানি করে।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও দাবি করেছেন, চীন থেকে প্রায় ৫০ হাজার পিপিই ভারতে পাঠানো হয়েছে যেগুলো মানসম্মত নয়।
ভারতের আসামে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ১২ জন। রাজ্যটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button