রাজনীতি

‘আ’লীগের একটাই দোষ, জেতার আগেই জিতে যায়’

নির্বাচনে বিএনপি এখন এলোমেলো, তারা হারার আগে হেরে গেছে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর আওয়ামী লীগ জেতার আগে জিতে যায়। আপনাদের (আওয়ামী লীগ) কাছে অনুরোধ জিতার আগে জিতবেন না। আওয়ামী লীগের একটাই দোষ তারা জিতার আগে জিতে যায়।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় মন্ত্রী নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ বাজারের পাইলট হাই স্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় মন্ত্রী বলেন, এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে।
মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, বিএনপি মানে সন্ত্রাস, দুর্নীতি, খুন। বিএনপির এই রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবারো হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তারা ক্ষমতা আসলেে রক্ত গঙ্গা হবে। বাংলাদেশেে লাশের পাহাড় সৃষ্টি করবে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছে। এই আলোর পথকে আরো উন্নত করতে হবে। আমাদের বিশ্বাস আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয়। তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এসময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button