Uncategorized

আলীকদমে অবাধে পাথর উত্তোলন: পরিবেশ বিপর্যয় ও পানি সংকটের আশঙ্কায় স্থানীয়রা

সুহৃদয় তঞ্চঙ্গ্যা,আলীকদম প্রতিনিধি : প্রভাবশালীদের সহযোগিতায় রিজার্ভ এলাকা থেকে ঝিরি খুঁড়ে অবাধে পাথর উত্তোলন করছে পাথরখেকোরা। বান্দরবানের আলীকদম উপজেলায় ৩ নং নয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেনথক কারবারি পাড়ার পাশে দুংশী খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে অবাধে পাথর উত্তোলন করার ফলে শুকিয়ে যাচ্ছে পাহাড়ি ঝিরিগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইলিয়াস প্রকাশ টুইট্যাঙ ইলিয়াসসহ কয়েকজন মিলে রিজার্ভ এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছে। পাথর উত্তোলন করে ভোল্টার সাইজের মজুত করে রাখা হয়েছে, যা আনুমানিক ত্রিশ হাজার ঘনফুট।
স্থানীয়রা জানান, পাথর উত্তোলন না করার জন্য ইলিয়াসকে অনেকবার নিষেধ করা হয়েছে। অদৃশ্য শক্তি কারণে ইলিয়াস পাথর উত্তোলন করে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে।

স্থানীয় মেম্বার রুমতুই ম্রো জানান, পাথর উত্তোলনকারীদের বেশ কয়েকবার নিষেধ করা শর্তেও পাথর উত্তোলন করে যাচ্ছে। আমি সপ্তাহখানিক আগে গিয়ে সরাসরি নিষেধ করেছি। পাথর ভাঙার হাতুড়িসহ কয়েকটি সরঞ্জাম রেখে দিয়েছি।
মাতামুহুরি বন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম জানান, রিজার্ভ এলাকায় পাথর উত্তোলন হচ্ছে বিষয়টি জেনেছি কয়েকদিন আগে। গতকাল সরজমিনে গিয়েছিলাম। তবে লোকেশান ভুল হওয়ার কারণে পাথরের মজুত রাখা স্থানে পৌঁছতে পারি নি। আগামী কাল থেকে অভিযান শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদ ইকবাল বলেন, পার্বত্য এলাকায় পাথরের উত্তোলনের অনুমতি নেই। যেসব স্থানে পাথর উত্তোলন চলছে, সেসব স্থানে শিগগিরই অভিযান চালানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button