slider

আলিম মাদরাসার শিক্ষক ও আইসিটি নেতা মোজাম্মেল হককে বিদায় সংবর্ধনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: তিতাস উপজেলার গাজিপুর আজিজিয়া আলিম মাদরাসার শিক্ষক ও উপজেলা আইসিটি কমিটির সাবেক সহসভাপতি মোঃ মোজাম্মেল হক প্রধানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মাদরাসা মাঠে। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্ব বোর্ডের সাবেক কর কর্মকর্তা ড.সাজ্জাদ হোসেন ভুইঁয়া। বিশেষ অতিথি বৃন্দের মাঝে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সার্জিনা আক্তার, উপজেলা মাধ্যমিক আইসিটি কমিটির সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক শাহজামান শুভ, মাদরাসা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মাঝে আবুল হোসেন ভুইঁয়া, আবুল বাশার ভুইয়া,আবুল হাসান ভুইয়া,সাহিদুর রহমান সাঈদ, গাজীপুর কলেজের শিক্ষক আনোয়ার হোসেন ও গাজীপুর মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ শাহজালাল ও মাদরাসার দাখিল পরিক্ষার্থীের সাফল্য কামনা করে মুনাজাত করেন সিনিয়র শিক্ষক মাওলানা আশিকুর রহমান সিরাজী। পরে আইসিটি কমিটির পক্ষ থেকে মোজাম্মেল হক সংবর্ধনা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button