slider

আলফাডাঙ্গায় ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ৭ মার্চ পালন উপলক্ষ্যে সকালে শহীদ মিনারে পুষ্প অর্পন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, পৌর মেযর আলী আকসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ আবু তাহের, আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলিম সুজা, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. নুর ইসলাম শেখ, পৌরসভার কাউন্সিলর সেকেন্দার আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান, কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, সরকারী সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button