sliderস্থানিয়

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আলফাডাঙ্গায় শত কোটি টাকা মূল্যের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০ এর একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিসহ একজনকে আটক করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) বিকালে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুড়াইচ মধ্যপাড়া গ্রামের আকবার মোল্যার ছেলে সাদ্দাম মোল্যার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

এ সময় মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্যাকে আটক করে র‌্যাব। পরে তাকে আলফাডাঙ্গা থানার হেফাজতে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button