পতাকা রিপোর্ট : আর্তমানবতায় সবুজ প্রেমী ফেসবুক গ্রুপের উদ্যোগে মিরপুর এম ডি সি মডেল ইনস্টিটিউট মিলনায়তনে সবুজ প্রেমীদের মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও এম ডি সি মডেল ইনস্টিটিউটের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম মোল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডি সি মডেল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

গ্রুপের এডমিন ড. জেসমিন শারমিন সীমার সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় সবুজ প্রেমীদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন গ্রুপের সদস্য গোলাম হায়দার। মেলার সার্বিক সহযোগিতায় ছিলো ইস্পাহানী এগ্রো লিমিটেড। অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য আবুল কাশেম।

আর্তমানবতায় সবুজ প্রেমী ফেসবুক গ্রুপের ক্রিয়েটর জান্নাত খানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত দেড় শতাধিক সদস্যের মাঝে বিভিন্ন জাতের সবজি ও ফুলের চারা, বীজ এবং সার বিতরণ করা হয়।

মেলার সহযোগী প্রতিষ্ঠান ইস্পাহানী এগ্রো লিমিটেড উপস্থিত সকলকে বিভিন্ন জাতের সবজি বীজ ও সবজি চাষের পদ্ধতি সম্বলিত লিফলেটের গিফট প্যাকেট উপহার প্রদান করে।




