জাতীয়শিরোনাম

আরপিও নিয়ে বসছে ইসি

নির্বাচনী আইন সংশোধন বিষয়ে আগামীকাল রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদার সভাপতিত্বে সকাল ১০টায় কমিশনের ৩৫তম এ সভা অনুষ্ঠিত হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন ও ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়টি বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের এক কর্মকর্তা জানান, ‘আরপিও সংশোধন বিষয়ে এর আগে কমিশন বৈঠকে যেসব প্রস্তাব এসেছে, এগুলোর বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে ইভিএমসহ আরো অন্যান্য কিছু বিষয় থাকতে পারে।’
এ ছাড়া আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সম্মেলনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হবে। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button