রাজনীতিশিরোনাম

‘জীবন-শঙ্কায় ওবায়দুল কাদের’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। তিনি জীবন শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজির চেয়ারম্যান সৈয়দ আলী আহসান।
রোববার (৩ মার্চ) দুপুরে সেতুমন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
সৈয়দ আলী আহসান বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা উনাকে অবজারভেশনে রাখা হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না। উনার এখনও জীবন শঙ্কা রয়েছে, তিনি আশঙ্কামুক্ত নন।
তিনি বলেন, বোর্ডের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে। আমিও নিবিড় পর্যবেক্ষণ রাখছি।
এর আগে, রোববার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে বিকালে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানা গেছে। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সেতুমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button