slider

আম গাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে আম গাছে ঝুলন্ত বাবু মৃধা(২৫) নামের এক যুবকের লাশ
উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯জুলাই) সকাল ৯ টার দিকে নলছিটি পৌরসভার ৩নং ওয়ার্ডের নান্দিকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবু মৃধা ওই এলাকার মোঃ সেকান্দার আলী মৃধার বড় ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিহত বাবুর বোন জামাই রবিউল জোমাদ্দার জানান, বাবু মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন স্থানে তার চিকিৎসাও করা হয়েছে। তাতেও সে তেমন একটা সুস্থ হয়নি। এর আগেও একবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল বাবু। তাকে শিকল দিয়ে বেধে রাখা হতো। মাঝেমধ্যে সুস্থ হলে তখন ছেড়ে দেওয়া হয়। রোববার
সকালে আমার স্ত্রীর বড় বোন সুমি তাকে ঘরের সামনে পুকুর পাড়ে আম গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে আমাদের খবর দেয়। পরে থানা পুলিশে খরব দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, মানসিক রোগী বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button