আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আমেরিকায় করোনা : মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে

প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সোমবার দেশটিতে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল একদিনেই সেখানে মারা গেছে ৫৪০ জন।
করোনার এই মহামারীর মধ্যে নিউ ইয়র্ক শহরে আশার আলো দেখাচ্ছে মার্কিন নৌবাহিনীর হাসপাতাল। নৌবাহিনীর পক্ষ থেকে একটি জাহাজে প্রতিষ্ঠা করা হয়েছে ১,০০০ শয্যার একটি হাসপাতাল এবং জাহাজটি নিউ ইয়র্কবাসীর জন্য হাডসন নদীতে নেয়া হয়েছে। এতে উৎফুল্ল সেখানকার জনগণ।
কম্ফোর্ট নামের এ জাহাজ আগে তেল পরিবহনের কাজে ব্যবহৃত হতো। এ জাহাজে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে না; চিকিৎসা দেয়া হবে অপারেশনের রোগীসহ অন্যদেরকে যাতে করোনা সংক্রমিত রোগীদেরকে চিকিৎসার জন্য প্রচলিত হাসাপতালগুলোকে মুক্ত রাখা যায়।
জনস হপকিনস করোনাভাইরাস রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী- আমেরিকায় সব মিলিয়ে মারা গেছে তিন হাজার ১৭০ ব্যক্তি। এছাড়া, এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৬৪ হাজার ৬০৩ জন।
এরইমধ্যে নিউ ইয়র্কের হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে গেছে। আমেরিকার মধ্যে নিউ ইয়র্কই হচ্ছে সবচেয়ে মারাত্মকভাবে করোনা আক্রান্ত শহর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button