আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আমেরিকার ২৪৩ বছরের ইতিহাসের ২২৭ বছরই যুদ্ধ করেছে: ইরান

আমেরিকা যতই শান্তির কথা বলুক না কেন সে দেশটি যে আসলে একের নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তেমন বার্তাই দিয়েছে ইরান। কারণ ইরান অভিযোগ তুলেছে, আমেরিকার ২৪৩ বছরের ইতিহাসের মধ্যে ২২৭ বছরই যুদ্ধ করেছে। পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার দেশের বিরুদ্ধে আমেরিকার ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে মন্তব্য করেছেন, অন্য দেশের ব্যাপারে কথা বলার রাজনৈতিক, আইনগত ও নৈতিক অধিকার হারিয়েছে আমেরিকা।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল, বিশ্বের বহু দেশে ইরান বিচ্ছিন্নতাবাদী হামলা চালিয়েছে। ওই অভিযোগ প্রত্যাখ্যান করে মুসাভি বলেন, এটি হচ্ছে কল্পনা ও বিভ্রান্তির এমন এক সংমিশ্রণ যাতে কখনই কোনও দলিল-প্রমাণ উপস্থাপন করতে পারেনি আমেরিকা। আর এমন অভিযোগ সেই দেশের থেকে উঠছে যে দেশ গত এক দশকে নানা অজুহাতে বিশ্বের ৫৫টি দেশের বিষয়ে হস্তক্ষেপ করেছে।
তাছাড়া ২০১৭ সাল থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা বিশ্বের ৩৩টি দেশের উপরে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।
এই প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন সরকার তার ইতিহাসে ১৩৫টি বড় যুদ্ধ শুরু করেছে এবং ২৪৩ বছরের ইতিহাসে মাত্র ১৬ বছর যুদ্ধ করেনি আমেরিকা।
মার্কিন সরকারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে সাইয়্যেদ মুসাভির বক্তব্য, হাতে থাকা দলিল-প্রমাণে দেখা গিয়েছে আমেরিকা ১৯৬০’র দশক থেকে পশ্চিম এশিয়া, ইউরোপ ও ল্যাটিন আমেরিকার অন্তত আটটি স্বীকৃত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তার যুক্তি, অন্য দেশের দিকে অঙ্গুলি তোলার আগে আমেরিকার উচিত নিজের নোংরা ও কলুষিত অতীতের দিকে তাকানো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button