আন্তর্জাতিক সংবাদ

আমেরিকাকেকে রাশিয়ার কড়া সতর্কতা

রাশিয়ার সীমান্তের আশপাশে গোয়েন্দা বিমান ওড়ানোর ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।
কৃষ্ণসাগরের আকাশে মার্কিন নৌবাহিনীর একটি গোয়েন্দা বিমানের দেড় মিটার কাছ দিয়ে রুশ জঙ্গিবিমান উড়ে গেছে বলে ওয়াশিংটন অভিযোগ করার পর মস্কোর পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, দেশটির বিমান বাহিনী যেকোনো মূল্যে সেদেশের আকাশসীমা রক্ষা করবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘রাশিয়ার এ পদক্ষেপের কারণে মার্কিন পাইলটদের সমস্যা হলে তাদের প্রতি আমাদের দু’টি প্রস্তাব রয়েছে। তাদেরকে হয় রাশিয়ার আকাশসীমা থেকে বহু দূরে থাকতে হবে অথবা আকাশে সংঘাত এড়ানোর ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছার জন্য মস্কোর সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে। ’
গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী অভিযোগ করেছিল, কৃষ্ণসাগরের আকাশে একটি রুশ যুদ্ধবিমান দুই ঘণ্টারও বেশি সময় ধরে তাদের একটি গোয়েন্দা বিমানকে অনুসরণ করে। আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটে বলে মার্কিন বাহিনী দাবি করে।
অন্যদিকে রুশ বিমান বাহিনী জানায়, তারা মার্কিন গোয়েন্দা বিমানকে রুশ আকাশসীমায় অনুপ্রবেশে বাধা দিয়েছেন। রাশিয়া আরো বলেছে, মার্কিন গোয়েন্দা বিমানটি রাশিয়ার সীমান্ত থেকে চলে যাওয়ার পরই তাদের যুদ্ধবিমান নিজ ঘাঁটিতে ফিরে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button