বিনোদন

‘আমি এখনো সিঙ্গেল, কখনো প্রেম করিনি’

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, ‘বাহুবলি’ অভিনেতা রানা দাগ্গুবতির সঙ্গে প্রেম করছেন রাকুল প্রীত সিং। ভালোবাসা আজকাল অর্থ হারিয়েছে—এই বলে বাতাসে দীর্ঘশ্বাস ছড়ালেন বলিউডের আবেদনময়ী নায়িকা। প্রকাশ্যেই বললেন, তাঁর মনমানসিকতা এমন যে বোধ হয় সত্তরের দশকে জন্মানো ভালো ছিল।
এ নিয়ে খবরও ছেপেছে পত্রপত্রিকাগুলো। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ নায়িকা। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস প্রতিবেদনে জানিয়েছে, অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি একা। কখনোই কারো সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না। অবশ্য তাঁর বন্ধুরা দুষ্টুমি করেছে নানা সময়।
বেশ কয়েকবার রানা দাগ্গুবতির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা মেলার পর খবর বেরোয়, রাকুল এ অভিনেতার প্রেমে মজেছেন। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। বলেন, তিনি কাজ নিয়ে এত ব্যস্ত যে প্রেমের সময়ই পান না।
রাকুল বলেন, রানা তাঁর প্রতিবেশী। তাঁদের ঘনিষ্ঠ বন্ধুর একটি দল আছে। রানা তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের একজন। ক্যারিয়ারের শুরু থেকেই ‘গাজি’ তারকা তাঁর বন্ধু।
পরিষ্কার ভাষায় রাকুল জানিয়ে দিয়েছেন, তিনি কারো সঙ্গে কখনোই প্রেম করেননি। এ অভিনেত্রী বলেন, ‘আমার কোনো প্রেম নেই, কারণ আমি নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি। আমি একা। আমার মনে হয়, আজকাল ভালোবাসা শব্দটি তার অর্থ হারিয়েছে। কৌতুক করে বলি, আমার বোধ হয় সত্তর দশকে জন্ম নেওয়া উচিত ছিল।’
দক্ষিণী চলচ্চিত্রেও বেশ নামডাক রাকুলের। চলতি বছরে রাকুল প্রীত সিংয়ের চারটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button