খেলা

আমিরদের তাণ্ডবে ১২৮ রানে গুটিয়ে গেল সমারসেট

ইংল্যান্ডে নিষিদ্ধ হয়েছিলেন। সেই ইংল্যান্ডে দারুণ কিছু করার জন্য মুখিয়ে ছিলেন মোহাম্মদ আমির। সুযোগ পাওয়ামাত্রই তিনি তা করে দেখালেন। তার সাথে সোহেল খান, ইয়াসির শাহ আর রাহাত আলী মিলে সমারসেট দলকে গুঁড়িয়ে দিলেন।
টনটনে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে সোমবার পাকিস্তানের করা ৮ উইকেটে ৩৫৯ রানে ইনিংস ঘোষণা করার পর সমারসেট ১২৮ রান তুলতেই অল আউট হয়ে গেছে। সমারসেট ২৩১ রানে পিছিয়ে পড়ে।
আমির এবং সোহেল তিনটি করে উইকেট নেন। দুটি করে নেন নেন রাহাত আলী এবং ইয়াশির শাহ।
পাকিস্তানের পক্ষে ইউনিস খান সেঞ্চুরি করেছেন।
দুই দলের মধ্যে ৪ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ জুলাই। এর আগে পাকিস্তান আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেটি হবে সাসেক্সের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button