Uncategorized

আমিনবাজার ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন ডিপজল

সাভার প্রতিনিধি : পঞ্চম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভারের আমিনবাজার ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোট চাইলেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার বিকালে আমিন বাজার ইউনিয়নের আমিনবাজার বাস স্ট্যান্ডে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়।
নির্বাচনি সভায় মনোয়ার হোসেন ডিপজল বলেন, এবার নির্বাচনে আমার সবার কাছে একটাই অনুরোধ। রাকিব সাহেবকে সবাই ভোট দিবেন। তার বাবা ও দাদা এর আগে চেয়ারম্যান ছিলেন। ইনশাআল্লাহ আপনারা সহযোগীতা করলে সে পাশ করবেন। আমার বিশ্বাস তাকে আপনারা ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন।
নির্বচানী সভায় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক সায়েম মোল্লা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button