slider

আমার প্রথম কাজ দলবল নির্বিশেষে শান্তি নিশ্চিত করা : এমপি লাবু চৌধুরী

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য কৃষিবিদ জননেতা শাহদাব আকবার লাবু চৌধুরী বলেছেন আমার প্রথম কাজ এলাকায় দলবল নির্বিশেষ শান্তি নিশ্চিত করা।

আমার পক্ষের কেউ দাঙ্গা কাইজ্যা করলে সে আমার কোন সহযোগিতা পাবে না। দলবল নির্বিশেষে এলাকায় শান্তি নিশ্চিত করাই আমার নির্বাচনী ওয়াদা, আমি সেটাই করব।

যদুনন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী পরবর্তী মিলনমেলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি লাবু চৌধুরী আরো বলেন এই সংসদ নির্বাচনে যারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিকে আমাকে নির্বাচিত করেছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

একটা কথা বলতে চাই, বিনা কারণে আমার নেতাকর্মীদের কেউ আঘাত করলে আমি আপনাদের সাথে থাকব। কেউ আইন হাতে তুলে নেবেন না। এই এলাকায় আওয়ামী লীগের নামে একজন কুখ্যাত সন্ত্রাসী আছে। তার নাম কাইয়ুম, তাকে কি ভাবে আইনের আওতায় আনতে হয়, আমি প্রশাসন বলবো। এই এলাকায় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্ব দিবে আপনারা তাদের সাথে থাকবেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. রব মোল্লার সভাপতিত্বে এসভায় আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুববর,আওয়ামীলীগ, কৃষকলীগের শ্রমিকলীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ ছাত্রলীগের নেতৃবিন্দগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button