sliderরাজনীতিশিরোনাম

আমার দেশ রিপোর্টারের ওপর হামলায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ

পতাকা ডেস্ক: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ।
১৯ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সংগ্রহের সময় আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের উপর হামলা করা হয়, এতে তিনি আহত হন।
নেতৃবৃন্দ বলেন এই হামলা গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশের অন্তরায় এবং ফ্যাসিবাদ আমলের সাংবাদিকদের উপর দমন নিপীড়নের ধারাবাহিকতার আলামতের কথাই মনে করিয়ে দেয় । তাঁরা উল্লেখ করেন, বিগত ফ্যাসীবাদের সময় সত্য প্রকাশের দায়ে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। পত্রিকাটির সম্পাদক ও সাংবাদিকদের উপর নেমে আসে সীমাহীন জুলুম। এখন আবার সেই পত্রিকার সাংবাদিকের উপর হামলা বিএনপির রাজনৈতিক আদর্শের চরম পরিপন্থী।
নেতৃবৃন্দ হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক আইনগত ও দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button