slider

আমরা বিজয়ী হতে না পারলে ছেলেমেয়েরা বিনামূল্যে বই পেত না-প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি : তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, যদি আমরা নৌকা মার্কায় ভোট নিয়ে বিজয়ী হতে না পারতাম, তাহলে আমাদের ছেলেমেয়েরা বিনামূল্যে বই পেত না, বিদ্যুতের আলোতে আলোকিত হতো না প্রতিটি ঘর, সুবিধাবঞ্চিতরা বিভিন্ন সুবিধা পেত না। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আজ আওয়ামী লীগ সারাদেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে অনেক সরকার ছিলো, তারা কতটুকু উন্নয়ন করেছে?

সোমবার (২রা অক্টোবর) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরী আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা আইসিটি বিষয় বাধ্যতামূলক করে দিয়েছি। যাতে করে সমসাময়িক প্রযুক্তির সঙ্গে সবাই পরিচিত হতে পারে। কারণ এখন কম্পিউটার না জানলে কোনো পেশায়ই তোমরা সফল হতে পারবে না।

পুন্ডরী আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল কবীর দুলু’র সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা মো. হজরত আলী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু প্রমুখ।

এরপর বেলা ১২টায় কলম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও দুপুর ২টায় কালিনগর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button