slider

আমরা আপনাদের প্রতিই নির্ভরশীল-এ্যাড. কামরুল ইসলাম

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে গরীব, আসহায় ও দুস্থ মানুষদের জন্য এ আয়োজন, রাজনীতি মানেই গরীব দুঃখী মানুষের পাশে থাকা, আমরা যদি জনগণের পাশে না থাকি, জনগণের ভোটের যদি মর্যাদা না করি তাহলে আর এই রাজনীতি করে কোন লাভ নেই, সবসময় অসহায় মানুষদের পাশে থাকতে হবে এটাই রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো কারণ আপনারাই তো আমাদের কে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি আমাদেরও আস্তা আছে, আশা ও আবদারও আছে, জনগণই আমাদের একমাত্র আস্তার জায়গা, আমরা কোন বিদেশি শক্তির কাছে বা অন্য কোন কারো কাছে নির্ভরশীল হয়ে থাকি না, আমরা আপনাদের প্রতিই নির্ভরশীল, আপনারাই হচ্ছেন আমাদের আস্থার ঠিকানা। 

বৃহস্পতিবার ১২ জানুয়ারি বিকেল ৪ টায় শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন এসময় তিনি আরো বলেন যারা আপনাদের কাছে আসতে চায় না,যারা ভুল পথে হাটে, অতীতে যারা ক্ষমতায় থেকে অত্যাচার,নির্যাতন, নিপীড়ন করেছেন, মানুষের জন্য কাজ করে নাই, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, ২০০৮ সালে আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশ কে সেই অবস্থা থেকে আজকে একটা ভালো অবস্থানে নিয়ে এসেছেন, আর বিএনপির জনগণের প্রতি কোন আস্থা নেই বলেই তারা আপনাদের কাছে আসে না, তারা যতই আন্দোলন করুক, জনগণকে সম্পৃক্ত করতে না পারলে, সেই আন্দোলন কখনোই সফল হবে না। 

কেরানীগঞ্জ উপজেলার মডেল থানায় শাক্তা ইউনিয়নের অন্তর্গত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে গরীব,অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব,ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শফিউল আজম খান বারকু,আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাহা,শাক্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরজু মিয়া বেনু,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আহবায়ক মনির হোসেন, শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ সহ অনুষ্ঠানে থানা ও বিভিন্ন ইউনিয়নের পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button