খেলা

আব্রামকে খোলোয়াড় বানাতে চান শাখরুখ

আইপিএলে প্রথম ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে লিগের শুভ সূচনা করেছে কলকাতা নাইটরাইডার্স। দলের এই পারফরমেন্স ইডেনের কর্পোরেট বক্স থেকে পুরোপুরি উপভোগ করছেন শাহরুখ খান। তবে টুর্নামেন্টে কেকেআরের বাকি ম্যাচগুলোর সময় ব্যস্ত থাকতে পারেন তিনি। তাই পরিবারকে সাথে নিয়েই নাইটদের প্রথম ম্যাচ দেখতে এসেছিলেন কিং খান। সাথে ছিলেন মেয়ে সুহানা ও ছেলে আব্রাম। জয়ের পর উচ্ছ্বাসে ভাসতে ভাসতেই ছেলে আব্রামকে নিয়ে তার স্বপ্নের কথা জানালেন শাখরুখ।
ছোট ছেলে আব্রামকে খোলেয়াড় বানাতে চান তিনি। নিজের মতো বড় পর্দার তারকা নয়।
‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় ভারতীয় মহিলা হকি দলের কোচ কবিরের চরিত্রে দেখা গিয়েছে কিং খানকে। এবার ছেলে আব্রামকে হকি খেলোয়াড় হিসেবে দেখতে চান তিনি। সেটা অবশ্যই রিলে নয় রিয়েলে।
ইডেনের ম্যাচ শেষে পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে মন্তব্য করতে গিয়ে কিং খান আরো জানিয়েছেন, দেশের হয়ে আব্রাম হকি খেলবে এমনটাই চাই। তবে ছেলের ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছুই নেননি। ছেলে একটু বড় হলে তার উপরই এই সিদ্ধান্ত ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।
তবে কি এখন থেকে হকি স্টিক হাতে মাঠে নামতে শুরু করে দিয়েছে আব্রাম? বাবা শাখরুখ অবশ্য মজা করে জানাচ্ছেন, ‘এখন সবে অল্পবিস্তর ফুটবল খেলা শুরু করেছে আব্রাম, ক্রিকেট নিয়ে এখনও বিশেষ আগ্রহ ওর মধ্যে লক্ষ্য করিনি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button