খেলা

আবার ঝড় তুলতে আসছেন গেইল

ফের ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলে ফিরলেন ক্রিস গেইল এবং মার্লন স্যামুয়েলস। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের যে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, ‘গেইল এবং স্যামুয়েলস, দু’জনকেই দলে রাখা হয়েছে। আমাদের বিশ্বাস, ওদের পাশে পেয়ে দলের তরুণ ক্রিকেটাররাও অনেক কিছু শিখতে পারবে।’
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে শেষবার একদিনের ম্যাচে মাঠে নেমেছিলেন ২০১৫-এর মার্চ মাসে। আর স্যামুয়েলস শেষবার দেশের হয়ে একদিনের ম্যাচে খেলেছেন ২০১৬-এর অক্টোবরে।
ওয়েস্ট ইন্ডিজের ১৫ জনের দল : সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, মিগুয়েল কামিন্স, ক্রিস গেইল, জেসন হোল্ডার (অধিনায়ক), কাইল হোপ, সাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মহম্মদ, অ্যাসলে নার্স, রোভমান পাওয়েল, মার্লন স্যামুয়েলস, জেরমে টেলর এবং কেসরিক উইলিয়ামস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button