বিনোদন

আবারও তেলেগু ছবিতে বাংলাদেশের মেঘলা

প্রথম বাংলাদেশি নায়িকা হিসেবে তেলেগু সিনেমাতে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তার প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা মুক্তি পেয়েছে ভারতের দেড়শোর বেশী সিনেমা হলে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও। এই নায়িকা আগেও অভিনয় করেছেন দুইটি বাংলা সিনেমাতে। আর প্রথম তেলেগু সিনেমাতেই অভিনয় করে বাজিমাত করেছেন তিনি।
ছবিট মুক্তির উপলক্ষে প্রচারণার কাজে অংশ নিতে ভারত গিয়েছেন মেঘলা মুক্তা। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি ,নতুন কাজের প্রসঙ্গে জানতে চাইলে উত্তরে মেঘলা বলেন, আবারো তেলেগু সিনেমায় কাজ করতে যাচ্ছি। আমার অভিনীত আগের তেলেগু সিনেমাটি ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর ১৬৮ প্রেক্ষাগৃহে পয়লা ফেব্রুয়ারি মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করার পর বেশ সাড়া পেয়েছি। সামনের মাসে নতুন একটি ছবির কাজে হায়দারাবাদ যাব।
তবে নতুন এই তেলেগু সিনেমাটি নিয়ে এখন কোনো তথ্য দিতে চাই না। শুধু বলতে চাই, সব ঠিক থাকলে হায়দরাবাদে পরের মাসে গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বিস্তারিত জানাব।
উল্লেখ্য, ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমার পরিচালক হিসেবে কাজ করেন শিবা গণেশ। এতে অভিনয়ের জন্য ২০১৭ সালের ডিসেম্বরে হায়দরাবাদে অডিশন দেন মেঘলা। শতাধিক প্রতিযোগীকে টপকে ভারতের দক্ষিণের ছবিতে নায়িকা হওয়ার সুযোগ মেলে।
এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে আছেন তানিষ্ক রেড্ডি। মেঘলার বাবার চরিত্রে আছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি দক্ষিণের অন্যতম শক্তিমান অভিনেতা রজনীকান্তের ‘শিবাজি’ ও বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’-এ খলচরিত্রের অভিনেতা ছিলেন। ছবি মুক্তির পর এক কথায় বলতে গেলে মেঘলাকে নতুন রূপে চিনতে শুরু করে সবাই।
প্রসঙ্গত, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই নায়িকা বাংলাদেশে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’, ‘নবাব’ সিনেমায় অভিনয় অভিনয় করেও প্রশংসা পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button