শিক্ষাশিরোনাম

আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের মশাল বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগ কর্তৃক পিটিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকায় মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব।
বুুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশগ্রহণ করেন। মশাল মিছিলটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো সেখানে গিয়ে শেষ হয়।
এসময় তারা আবরার হত্যকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একইসাথে বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবিতে স্লোগান দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button