খেলা

আফ্রিকা নেশন্স কাপ চ্যাম্পিয়ন হলো আলজেরিয়া

মিশরের রাজধানী কায়রোয় শিরোপা জয়ের লড়াইয়ে সেনেগালকে ০-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা নেশন্স কাপের চ্যাম্পিয়ন হয়েছে আলজেরিয়া। ১৯৯০ সালে প্রথম এর শিরোপা জিতেছিল দেশটি।
ম্যাচের শুরুতেই একমাত্র গোলটি পেয়ে যায় আলজেরিয়া। অধিকাংশ সময় বল দখলে রেখেও ম্যাচে ফিরতে পারেনি সেনেগাল। দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় আলজেরিয়া। ডি-বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড বাগদাদ বুনেজার জোরালো শটে বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে উপরে উঠে গিয়ে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়। একটু এগিয়ে থাকা গোলরক্ষক যেন ভাবতেই পারেননি বল ভিতরে ঢুকতে পারে, কোনো চেষ্টাও তাই করেননি তিনি।
২০০২ সালে প্রথমবার আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে উঠে ক্যামেরুনের কাছে হেরে স্বপ্ন গুঁড়িয়েছিল সেনেগালের। এবারের পরাজয়ে প্রথম শিরোপা জয়ের অপেক্ষা তাদের আরও বাড়লো।
বুধবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারায় নাইজেরিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button