আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আফগান যুদ্ধ জয়ের অবস্থানে নেই আমেরিকা : জিম ম্যাটিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস দেশটির কংগ্রেসকে বলেছেন, আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে জয়ের অবস্থানে নেই আমেরিকা। তবে এই পরিস্থিতি ‘শিগগিরই’ পরিবর্তিত হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
ম্যাটিস বলেছেন, তিনি আগামী এক মাসের মধ্যে তালেবানকে পরাজিত করার লক্ষ্যে মার্কিন সরকারের নয়া কৌশল কংগ্রেসে পেশ করবেন।
মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির এক শুনানিতে এসব কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, তার দৃষ্টিতে তালেবান আফগানিস্তানে আবার শক্তি সঞ্চয় করছে।
এ সময় ম্যাটিসকে উদ্দেশ করে প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেন, মার্কিন সরকারকে অবিলম্বে নিজের কৌশল পরিবর্তন করে আফগানিস্তানে আরো বেশি সেনা পাঠাতে হবে। এর জের ধরে জিম ম্যাটিস বলেন, হোয়াইট হাউজ এই প্রয়োজন উপলব্ধি করছে।
আফগানিস্তানে বর্তমানে ৮ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যাদের বেশিরভাগই আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে ব্যস্ত রয়েছে।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকেলসন এর আগে বলেছিলেন, তালেবান বিরোধী যুদ্ধে জয় পেতে হলে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা বাড়াতে হবে। মার্কিন সিনেটের মঙ্গলবারের শুনানির পর ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে অতিরিক্ত সেনা পাঠাতে যাচ্ছে আমেরিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button