আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আন্তর্জাতিক অলিম্পিক একাডেমীতে ড. ইউনূসের বৃক্ষ রোপণ

গ্রিসের অলিম্পিয়ায় আন্তর্জাতিক অলিম্পিক একাডেমীতে বৃক্ষ রোপণ করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ এপ্রিল) প্রেসিডেন্ট ইসিডোরোস প্রফেসর ইউনূসকে সেই বিশেষ তাৎপর্যপূর্ণ স্থানটিতে নিয়ে যান যেখানে আধুনিক অলিম্পিকের প্রতিটি গেমস শুরুর পূর্বে অলিস্পিক টর্চ প্রজ্জ্বলিত করা হয়। তারা আধুনিক অলিম্পিকের প্রতিষ্ঠাতা ব্যারন পিয়েরে দ্য কুবার্তার স্মরণে তার স্মরণসৌধে নীরবতা পালন করেন তারা। পরে অলিম্পিক একাডেমী প্রেসিডেন্ট প্রফেসর ইউনূসকে পিয়েরে দ্য কুবার্তার সমাধির পাশে একটি জলপাই গাছ রোপণ করেন ড.ইউনূস।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল ২০১৯ গ্রিস সফর করেন। সফরকালে এথেন্সের সামাজিক সংহতি এবং কল্যাণ ও সমতা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ভাইস মেয়র মারিয়া স্ট্রাটিজাকি প্রফেসর ইউনূসকে কিপসেলির মিউনিসিপাল মার্কেট ঘুরিয়ে দেখান এবং গ্রিক সামাজিক ব্যবসা উদ্যোগ ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করেন। প্রফেসর ইউনূস সামাজিক বাজার সফরকালে সেখানকার ২০ জন তরুণ গ্রিক সামাজিক উদ্যোক্তার সাথে বৈঠক করেন যারা তার নিকট তাদের বিভিন্ন উদ্ভাবনশীল আইডিয়া উপস্থাপন করেন। এদিন প্রফেসর ইউনূস গ্রিসের প্রেসিডেন্ট মি. প্রকোপিস পাভলোপলস-এর সাথে প্রেসিডেন্ট প্রাসাদে সাক্ষাৎ করেন। এ সময় তারা গ্রিসে বেকারত্ব এবং ক্ষুদ্রঋণ নিয়ে আলোচনা করেন।
আরো পড়ুন: বিবাহ বিচ্ছেদে বিশ্বের তৃতীয় ধনী হচ্ছেন এই নারী!
এথেন্সে প্রত্যাবর্তনের পর প্রফেসর ইউনূস অলিম্পিয়া থিয়েটার ‘মারিয়া কালাস’-এ অনুষ্ঠিত ‘কনভারজেন্স’ সম্মেলনের উদ্বোধনী সেশনে ভাষণ দেন। গ্রিক পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ছাড়াও এই সম্মেলনে আরো যোগ দেন গ্রিসের নেতৃস্থানীয় সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মঙ্গলবার এথেন্সের ন্যাশনাল এন্ড কাপোডিস্ট্রিয়ান ইউনিভার্সিটির অর্থনীতি ও রাজনৈতিক বিজ্ঞান অনুষদ প্রফেসর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। এ মসয় তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস বিভিন্ন ভুল ধারণা ও তত্ব কীভাবে মানব সমাজের জন্য দুর্ভোগ বয়ে আনছে তা তুলে ধরেন।
প্রেসিডেন্ট ইসিডোরোস ও প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার জন্য খেলাধুলার প্রসারে অলিম্পিক একাডেমীতে একটি যৌথ কর্মসূচি চালুতে একমত হন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button