আন্তর্জাতিক সংবাদ

লাস ভেগাসে কনসার্টে এলোপাথাড়ি গুলি : নিহত ৫০

আমেরিকার লাস ভেগাসে এলোপাথাড়ি গুলিতে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। এতে আহত হয়েছে শতাধিক।
পুলিশ নিশ্চিত করেছে, এক লোক এই হামলা চালিয়েছে। ওই লোক ঐ শহরেরই বাসিন্দা। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ ম্যারিলু ডেনলি নামে এক নারীকে খুঁজছে। ওই নারী হামলাকারী সঙ্গে ছিলেন বলে বলা হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, অস্ত্রধারী মান্দালে বে হোটেলের ৩২-তলার একটি কামরা থেকে নিচে মিউজিক ফেস্টিভালের ওপর গুলি বর্ষণ করে।
এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই হামলার ওপর অনেক ভিডিও ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায় শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে।
আর গুলির যে শব্দ শোনা যায় তা থেকে ধারণা করা হয় যে সেটা একটা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ ।
টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যায় লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছিল।
স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button