আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনে দুই মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় ৫৭ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এপ্রিলের ১৩ তারিখের পর একদিনের হিসাবে দেশটিতে এত রোগী এই প্রথম।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন রবিবার জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই স্থানীয়, যাদের ৩৬ জন বেইজিংয়ের।
চীন সরকার করোনা রোগীদের তথ্য প্রকাশ শুরুর পর রাজধানীতে এটাই সর্বোচ্চ সংক্রমণ।
চীনে নতুন মৃত্যুর খবর অবশ্য নেই। দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ১৩২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেও নতুন রোগী বাদে বাকিরা সুস্থ।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭০০’র বেশি মানুষ মারা গেছেন। নতুন আক্রান্ত ২৫ হাজার ৩০২ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব (রিয়েল টাইম) অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল আট পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২১ লাখ ৪২ হাজার ২২৪ জন। মোট মৃত্যু ১ লাখ ১৭ হাজার ৫২৭ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৪ হাজার ১০৬ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে কভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৭৯৬ জন। মৃত্যু হয়েছে ৪২ হাজার ৭৯১ জনের।
আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ১২৯, মৃত্যু ৬ হাজার ৮২৯ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ৬২৬ জন, মৃত্যু ৯ হাজার ১৯৯ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৬৬২ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন।
স্পেনে ২ লাখ ৯০ হাজার ৬৮৫ জন আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।
গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৩২ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭৮ লাখ ৫৯ হাজার ৫৯৩ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪০ লাখ ৩৫ হাজার ৪৫০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button