খেলা

আনসাং হিরো মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের আনসাং হিরো। প্রথমবারের মতো অধিনায়কের পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন তিনি। ব্যাট হাতে খেলে এবং পুরো দলকে সামাল দিয়েছেন। ফলাফল, সাফল্য। হারের ম্যাচটি চমৎকারভাবে ঘুরিয়ে দিয়েছেন, ফলে জয় সমান ড্র নিয়ে সমাপ্তি হলো চট্টগ্রাম টেস্টের।
প্রথম ইনিংসে টপ-অর্ডারের ব্যাটসম্যানদের বিদায়ের পর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ। টেল-এন্ডারদের নিয়ে এগিয়ে যান অনেকটা পথ। সেঞ্চুরিটা যখন হাতছানি দিচ্ছিল, ঠিক তখনি অপরপ্রান্ত খালি! সঙ্গ দেয়ার কেউ নেই, ফিরলেন ৮৩ রান নিয়ে। তাতে অবশ্য আক্ষেপ ছিল না মাহমুদুল্লাহর। সব সময়ের মতো ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের ভালোটাই চেয়েছেন এই আন সাং হিরো।
দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক ও লিটন দাসের ১৮০ রানের পার্টনারশিপ ভাঙার পর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। জুটি বাধেন লিটনের সাথে। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। লিটনের বিদায়ের পর হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু ধীরচেতা মাহমুদুল্লাহ মোসাদ্দেককে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেছেন। লিডটা শতক ছাড়িয়ে পারি দিয়েছে আরো অনেকটা পথ। প্রতিপক্ষের তখন বুঝতে বাকি নেই, তাদের জয় ছিনিয়ে নিয়েছে অধিনায়ক মাহমুদুল্লাহ। তাই সমঝোতায় চলে এসে ড্র’এর সিদ্ধান্ত নেয় দুই অধিনায়ক। শুভ সমাপ্তি হয় মাহমুদল্লাহ রিয়াদের প্রথম অধিনায়কত্বের-পরীক্ষার। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button