আধুনিকায়নের ছোঁয়া সুন্দর নগরী

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশনের রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তোফা বলেছেন, সারা রংপুর হবে আধুনিকায়নের ছোঁয়া সুন্দর নগরী।
এরই ধারাবাহিকতায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকে নির্মানাধীন কাজ সম্পন্ন করেছি । তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের সময় শেষ হয়ে আসছে। কাজটা করার পরে সিটি কর্পোরেশনের প্রতি মানুষের ধারনা পরিবর্তন হবে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সিটি কর্পোরেশনের প্রধান ফটকে নির্মানাধীন দৃষ্টি নন্দন গেটটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন কালে এসব কথা বলেন রংপুর সিটি কর্পোরেশনের রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, প্যানেল মেয়র সামসুলসহ রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নিজেস্ব অর্থায়নে ৪১ লক্ষ টাকা ব্যায়ে ডরিক ডেভেলপারস লিমিটেড এর তত্ত্বাবধায়নে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের দৃষ্টি নন্দন গেটটির কাজ সম্পন্ন হয়।
উল্লেখ্য যে, রংপুর সিটি কর্পোরেশন স্থাপিত হয় ২০১২ সালে। সেই সময় নৌকা প্রতীক নিয়ে প্রথম মেয়র নির্বাচিত হন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। ২০১৭ সালে দ্বিতীয় বারের সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে নগরবাসীর কথা চিন্তা করে নগরীর অসমাপ্ত কাজগুলো শেষ করে আধুনিকতার ছোঁয়া সুন্দর নগরী হিসেবে রুপান্তরিত করেছেন।




