আদর্শ শিক্ষক সুরেন্দ্র মোহন রায় স্মরনে শিক্ষা উপকরন বিতরন
সংবাদদাতা, মানিকগঞ্জ : ”শিক্ষাই জাতির মেরুদন্ড” প্রকৃত শিক্ষাই পারে একটি জাতিকে সকল ক্ষেত্রে উন্নতি দিতে। পরিবার থেকে শিক্ষার হাতেখড়ি শুরু হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই। মানব সভ্যতার শুরু থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষালয়ে শিক্ষাদান করে আসছেন অগনিত শিক্ষকমন্ডলী।এখনো হাজারো শিক্ষকের ভিরে সমাজের মানুষ আদর্শ শিক্ষকদের স্মরন করে।
আজ মানিকগঞ্জ সদর উপজেলাধীন মিতরা ঋষিপাড়াতে শিক্ষক সুরেন্দ্র মোহন রায় স্মৃতি পরিষদ ও পারিবারিক আয়োজনে সকাল ১০.০০-১২.০০ ঘটিকা পর্যন্ত সুরেন্দ্র মোহন রায় স্মরনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আইরমাড়া মিতরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মো. বিল্লাল উদ্দিনের সভাপতিত্তে¡ বারসিক কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় স্মৃতিচারনমুলক আলোচনায় অংশগ্রহন করেন মানিকগঞ্জ সাবিসের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ফারুক, বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাসির উদ্দিন, ইউপি সদস্য মো.আব্দুল মালেক,শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, মরহুমের কনিষ্ঠ পুত্র বিশিষ্ঠ সংগঠক বিমল রায়, শিক্ষক ফিরোজ খান, মো. আবুল কালাম আজাদ, কমল চন্দ্র দত্ত,পংকজ বিশ^াস, কৃষক নেতা গাজী শাহাদত হোসেন বাদল,ক্রিড়াবিদ স্যামুয়েল হাসদা প্রমুখ।
বক্তারা বলেন-মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন কৈতরা গ্রামের কৃতি সন্তান আদর্শ স্কুল শিক্ষক সুরেন্দ্র মোহন রায়। তিনি লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের গণিতের নামকরা শিক্ষক ছিলেন। একাধারে কয়েক দশক শিক্ষকতার পাশাপাশি ভূমি জরিপের কাজে ছিল তার বেশ দখল।তার হাতে সৃস্টি হয়েছে হাজারো শিক্ষার্থী যারা এখন দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন। পরিবারের সকলকেই তিনি সুশিক্ষায় শিক্ষিত করেছেন প্রত্যেক সন্তানই আপন মহিমায় প্রতিষ্ঠিত। । বর্তমান সময়কালে গুনগত,মানবিক ও আদর্শ শিক্ষার আকাল চলছে তাই এই সময়ে সমাজে সুরেন্দ্র মোহনদের খুবই দরকার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অবিভাবক উপস্থিত ছিলেন। তাদের মাঝে খাতা ও কলম বিতরন করা হয়।




