আদমদীঘিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালন উপলক্ষে আদমদীঘি উপজেলা চত্বরে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকর্দা প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ আতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমূল হুদা খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য মুঞ্জুয়ারা বেগম, উপজেলা মহিলা চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মুনিরা সুলতানা, সহকারী পুলিশ সুপার নজরান রউফ, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবির হোসেন, আদমদীঘি রহিমদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আঃরহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকর্তা, নেতা-নেত্রী বৃন্দু।


