slider

আদমদীঘিতে এ্যাম্পলসহ যুবক গ্রেপ্তার

হেদায়তুল নয়ন,বগুড়া,আদমদীঘি : আদমদীঘি উপজেলার সান্তাহারে ১০ পিস মাদকদ্রব্য এ্যাম্পলসহ সোহেল রানা লিয়ন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শহর পুলিশ। রোববার রাতেই এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহেল রানা লিয়ন উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মোঃ জুয়েলের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের প্রবাসীপাড়া মহল্লার জোড়া পুকুর এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা নেশা জাতীয় মাদকদ্রব্য ১০ পিস এ্যাম্পল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সোহেল রানা লিয়নের নামে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button