বিনোদন
আত্মহত্যা করেছেন পরিচালক শামীম আহমেদ রনির স্ত্রী
পরিচালক শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী তমা খান আত্মহত্যা করেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী। তার মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
জানা যায়, পরিচালক শামীম আহমেদ রনির সাথে দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন তমা। এছাড়া আত্মহত্যার আগে ফেসবুকে নিজের লেখা সর্বশেষ পোস্টে তমা খান রনির সঙ্গে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিল, মরিলে কান্দিস না আমার দায়!
উল্লেখ্য, ২০১১ সালের ১৬ ডিসেম্বর শামীম আহমেদ রনি ও তমা খানের বিয়ে হয়। বছর খানেক পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।




