slider

আজিমনগর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করলেন বিল্লাল খান

নাসির উদ্দিন,হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।

আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর খানের ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

১৭ জানুয়ারি, ২০২৪ জেলায় শৈত্য প্রবাহের কারনে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে ছিন্নমূল খেটে খাওয়া দরিদ্র মানুষেরা। মাঠ পর্যায়ে চলছে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
গত কয়েক দিনে ঘন কুয়াশার পাশাপাশি উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে।

আলী আকবর খানের ভাতিজা বিল্লাল খান নেতৃত্বে আজিমনগর ইউনিয়ন এর প্রতিটি এলাকায় শীতার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে পৃথকভাবে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করেন ।

আজিমনগরে দুপুরের পর সূর্যের এক ঝলক দেখা গেলেও শৈতপ্রবাহের তীব্রতা কমেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button