slider

আজিজনগরে বন্য হাতির আক্রমণে নিহত ২, আহত ১

ইলিয়াছ সানি, লামা, বান্দরবানঃ লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ পুরুষ ও মহিলাসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে । শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ৮টায় আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোহরাব পাড়া, মগ বাজার ও জামাল পাড়া গ্রামে বন্য হাতির পাল তান্ডব চালায়। এসময় বন্য হাতি দোকানপাট ও কয়েকটি মোটরসাইকেল গাড়ি ভাংচুর করে।
হাতির আক্রমনে নিহত খতিজা বিবি(৬৫) তিনি গফফারের মা সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী, ও আমির আলী(৫০)। আহত মোজাম্মেল হক বয়াতি (৭০), চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহতদের উদ্ধার করে স্বজনরা পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী মোঃ জাকারিয়া ও মোঃ বাবলু জানিয়েছেন, সকালে গৃহস্থালি কাজে খাতিজা বিবি বাড়ির পাশের ঝিরিতে গেলে সেখানে বন্য হাতির সামনে পড়ে। মুহুর্তে হাতি তাকে আঁচড়ে মেরে ফেলে। পরে মগ বাজার আমির আলীর দোকানে ও জামাল পাড়ার মোজাম্মেল বায়াতির বাড়িতে ভাংচুর করে তাদের আহত করে। পড়ে আমির আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় কয়েকটি গাড়ি ভেঙ্গে ফেলে হাতির পাল।
বন্য হাতির আক্রমনণের বিষয়টি নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, নিহতের লাশ তাদের বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button