slider

সাভারে গভীর রাতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

সোহেল রানা, সাভার (ঢাকা): সাভারে একটি তৈরি পোশাক কারখনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার (০৬ মার্চ) রাত দেড়টার দিকে হেমায়েতপুর এলাকার অবনী ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানানি ফাঁড়ির আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কারখানা রাতে বন্ধ ছিল। শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button