slider

আগুনে দোকান পুড়ে যাওয়ায় ঘুরে দাঁড়াতে পারেনি অলিউল্লাহ

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠি উপজেলা মিয়ারহাট বাজারে সুটিয়াকাঠি নাজিম কাজিম বেপারি বাড়ির সামনে মার্কেটের ৩টি মুদির দোকান পুড়ে যাওয়ায় কপাল পুড়লো ৩ ব্যবসায়ীর। ব্যবসায়ীরা হলেন, অলিউল্লাহ, আলি হোসেন, আব্দুর রহিমের কপাল পড়লো। স্থানীয় আশা সমিতি এবং ইসলামি ব্যাংকের ঋন নিয়ে ব্যবসা পরিচালনা করতো তারা যে, কারনে আজো ঘুরে দাড়াতে পারেনি ব্যবসয়ীরা।
গত জানুয়ারীর ১১তারিখ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩টি মুদির দোকান ভস্মিভূত হয়েছিল। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা মালামাল বলে দাবি করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
অলিউল্লাহ জানান, আসন্ন ঈদ উপলক্ষে আমার দোকানে ৩ লাক টাকার তোলা মালামাল পুড়ে যায় আমি পথে বসে গেছি ভাই। আমার প্রায় ৬লাক টাকার পুড়ে গেছে। অপর দুই ব্যবসায়ীর আলি হোসেন এবং আব্দুর রহিম জানায় আমাদের ২ দোকানে থাকা প্রায় ৬লাক টাকার পুড়ে যায় ।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মধ্য রাতে অলিউল্লার দোকানে আগুনের আগুন দেখতে পেয়ে এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পাশে আব্দুর রহিম এবং আলি হোসেনের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
এতে দোকান ৩টির মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আসার সাথে সাথে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনি।
স্বরূপকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, ঘটনা যেতে একটা নদীপথে ফেরি পার হতে সময় গেলেছে এবং ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, নদীর কারনে সময়মত যেতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button