Uncategorized

আখাউড়া-কসবার সেকশনে ট্রেন লাইনচ্যুৎ : চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আখাউড়া-কসবা রেলসেকশনের ইমামবাড়ী রেলস্টেশন এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে আখাউড়া রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ট্রেনযাত্রীরা জানায়, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সিলেট-চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়ীকা এক্সপ্রেস ট্রেনটি ইমামবাড়ী রেলস্টেশন ছাড়ার পর বিকট শব্দে ট্রেনটির ইঞ্জিনের পাশের একটি বগি লাইন চ্যুত হয়ে যায়। যাত্রারা তখন ভয়ে ছুটাছুটি শুরু করে।
এদিকে ট্রাফিক বিভাগ জানায়, এই ট্রেন দুর্ঘটনার ফলে চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত ৩/৪ ঘন্টা সময় লাগবে বলে তারা ধারনা করছেন।
এদিকে আখাউড়া রিলিফ ট্রেন কর্মকর্তা প্রকৌশলী মো: দেলোয়ার হেসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করতে রিলিফ ট্রেন ইতিমধ্যে রওনা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করে দ্রুত লাইন চালু করা হবে বলে তিনি জানান।
এদিকে কেউ দুর্ঘটনার কারন বলতে পারেনি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত টিম গঠন করা হবে বলে রেলওয়ে প্রকৌশল বিভাগ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button