slider

আক্কেলপুরে জিরা ব্যবসায়ীর লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে অর্ধগলিত অবস্থায় জিরা ব্যাবসায়ী দুলাল হোসেন নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগষ্ট) সন্ধ্যার আগে আক্কেলপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন তালতলী বাজারের পাশের বস্তি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল (৩৫) দিনাজপুর বাংলা হাকিমপুরের রাজধানী মোড়ের বাসিন্দা ও সে খুচরা জিরা ব্যাবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে পাশে রেলের জমিতে গড়ে তোলা ফজলুর রহমানের বস্তির একটি ঘরে ভাড়া থাকতেন দুলাল হোসেন। দুলাল প্রতিদিন সকালে তিতুমীর আন্তঃনগর ট্রেনে উঠে হিলির উদ্দেশ্যে রওনা হতেন আবার রাতে সীমান্ত আন্তঃনগর ট্রেনে ওই ঘরে এসে থাকতেন। মঙ্গলবার দুপুরের দিকে ওই বস্তির মালিক দূর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে দুলালের ওই ঘরের দরজার বাহির থেকে তালা, এবং ঘরের পিছনের জানালা দিয়ে দেখতে পায় ভেতরে মরদেহের মুখের উপরে বালিশ দেওয়া। ঘটনাস্থলে ক্রাইমসিন ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হলে সন্ধ্যার আগে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালেক বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর হত্যার প্রকৃত ঘটনা জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button