খেলা

আইপিএল নিলামে আরও চার বাংলাদেশি

অবশেষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পেল। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত আইপিএলের ওই নিলাম লিস্টে নাম উঠালেন মুশফিকুর রহিম ছাড়াও আরও ৪ বাংলাদেশি ক্রিকেটার।
তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফুউদ্দিন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হতে যাওয়া আইপিএল নিলামে উঠবে তাদের নাম।
এ দিকে আইপিএল নিলামের জন্য এবার প্রাথমিকভাবে ৭৫৮ ভারতীয়সহ সর্বমোট ৯৭১ জন খেলোয়াড় নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট হয়ে নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ৩০৮ জনের। পাশাপাশি এর বাহির থেকে আরও ২৪ জনকে নিয়ে করা হয়েছে ৩৩২ ক্রিকেটারের চূড়ান্ত নিলাম তালিকা।
এই ৩৩২ জনের সবাই কিন্তু দল পাবেন না। এদের মধ্যে থেকে সর্বোচ্চ ৭৩ জন খেলোয়াড় দল পাবেন। যার মধ্যে আবার সর্বোচ্চ ২৯ জন হতে পারেন বিদেশি কোটায়। ফলে এটা নিশ্চিত, কঠিন প্রতিযোগিতার মধ্যেই আছেন বাংলাদেশের মুশফিক-সাব্বিররা।
উল্লেখ্য, আগামী বছরের এপ্রিলে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। এবারও আট দলের অংশগ্রহণে মাঠে গড়াবে এই জমজমাট টুর্নামেন্ট। টি২০ ফরম্যাটে রাউন্ড রবির পদ্ধতিতে মোট ৬০ ম্যাচের ফয়সালা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button