খেলা

৫০০ পরিবারের পাশে ক্রিকেটার সৈয়দ রাসেল

গত কয়েক দিনে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তাতে একের পর এক এলাকা লকডাউন হচ্ছে। আর এই অবস্থায় নিম্ন আয়ের মানুষ দু’বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।
অনেকের উপার্জনের পথও প্রায় বন্ধ। এসব মানুষের পাশে দাঁড়ালেন ক্রিকেটার সৈয়দ রাসেল। নিজ উদ্যোগে অন্তত ৫০০ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছেন তিনি।
এই মুহূর্তে রাসেল তার নিজ জেলা যশোরের ঝিকরগাছায়। সেখানকার অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ক্রিকেটার।
করোনার জন্য ভুক্তভোগী এমন ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চার কেজি করে চাল, এক কেজি আটা, দুই কেজি আলু আর আধা কেজি করে ডাল বিতরণ করছেন রাসেল।
এ নিয়ে সম্প্রতি নিজের ফেসবুকে একটি পোস্টও দেন রাসেল। যেখানে খাদ্যসামগ্রীর ছবি দিয়ে ছোট্ট ক্যাপশনে লিখেছেন, ‘কিছু করার চেষ্টা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button