আইন আদালতশিরোনাম

আইনজীবীদের বিক্ষোভ, ছুটিতে বিচারক

আইনজীবীদের বিক্ষোভের মুখে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। তাকে দুই দিনের ছুটিতে পাঠানো হয়।
এক আইনজীবীকে দুই ঘণ্টা লকআপে আটকে রাখায় বুধবার আদালতের গেটের সামনে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। তারা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরকে অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ হয়ে যায়। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন।
ভুক্তভোগী আইনজীবী রুবেল আহমেদ ভুঞা বলেন, মঙ্গলবার একটা মামলার শুনানির জন্য আসাদুজ্জামান নূরের আদালতে যান। আদালতের কার্যক্রম শুরু হলে বিচারক আমার মামলা না শুনে পরে আসতে বলেন। পরে গেলে আমাকে দুই ঘণ্টা লকআপে আটকে রাখেন। আমি ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button