জাতীয়

অস্ট্রেলিয়া গেলেন প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহা

অস্ট্রেলিয়া গেলেন প্রধান বিচারপতি এসকে সিনহার স্ত্রী সুষমা সিনহা। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিশ্বস্ত একটি সূত্র সুষমা সিনহার অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ১০ টায় সুষমা সিনহা কাকরাইলের হেয়ার রোডের প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে বেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুর হয়ে তিনি অস্ট্রেলিয়া যাবেন।
গত ১৩ অক্টোবর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া গমন করেন প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি এক মাসের ছুটিতে রয়েছেন। প্রধান বিচারপতির যাওয়ার পাঁচদিন পরই অস্ট্রেলিয়া গেলেন সুষমা সিনহা। অস্ট্রেলিয়ায় তাদের বড় কন্যা সূচনা সিনহা বসবাস করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button